শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

মহাসমাবেশে নজরকাড়া দৃশ্য, সারজিসের ঘাম মুছে দিলেন শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ চলছে। সেখানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। মঞ্চে তিনি বসা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের পাশে। তখনই একটি দৃশ্য সবার নজর কাড়ে। 

এনসিপির শীর্ষস্থানীয় নেতা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক সারজিস আলম প্রচণ্ড গরমে ঘর্মাক্ত হয়ে পড়েন। এ সময় তার পাশে বসে থাকা মুফতি ফয়জুল করীম নিজ হাতে থাকা টিস্যু পেপার দিয়ে সারজিস আলমের মুখের ঘাম মুছে দেন।
এই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। অনেকেই একে ইসলামি নেতৃত্বের পারস্পরিক ভালোবাসা ও সম্মান প্রদর্শনের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করছেন।

নেটিজেনরা বলছেন, ‘এই ধরনের দৃশ্য প্রমাণ করে যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি একটি আদর্শিক পরিবার যেখানে পারস্পরিক ও ভ্রাতৃত্ববোধের সহযোগিতা ও সম্মান সর্বোচ্চ পর্যায়ে।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ