জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার নিয়মিত সভা গতকাল শনিবার (২৮ জুন) বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানীর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলো-
১. জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লব ও গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার ও সরকার কর্তৃক প্রতিশ্রুত সময়ে জুলাই সনদ ও নির্বাচন প্রদানের দাবিতে সভ-সমাবেশ করা হবে।
২. আগামী এক মাসের মধ্যে কাউন্সিল করে মেয়াদোত্তীর্ণ থানা শাখাসমূহের নতুন কমিটি গঠন করা হবে।
৩. ঢাকা-১১ সংসদীয় আসনে মাওলানা মাহবুবুল আলম ও ঢাকা- ৯ সংসদীয় আসনে মাওলানা হেদায়েতুল ইসলামকে জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সংসদ সদস্য প্রার্থী করার সিদ্ধান্ত হ
