“ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের (UNHRC) একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত এবং সরকারদলীয় উপদেষ্টা পরিষদে তার অনুমোদন গভীর উদ্বেগজনক ও আশঙ্কাজনক। এই পদক্ষেপ বাংলাদেশের রাষ্ট্রীয় স্বাধীনতা, বিচার ব্যবস্থা ও অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে পারে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
আজ রোববার (২৯ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।
তারা বিবৃতিতে বলেন, এমন সময়ে যখন দেশের বিচার ব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিতর্ক রয়েছে,তখন এই ধরনের সংবেদনশীল প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া জাতির জন্য à