শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

উমামা ফাতেমার ভূমিকা ও অভিযোগের জবাবে মুখ খুললেন জাহিদ আহসান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে মুখপাত্র উমামা ফাতেমার একাধিক বক্তব্যকে কেন্দ্র করে। তার বিভিন্ন অভিযোগ ও অবস্থানের বিপরীতে এবার মুখ খুলেছেন সংগঠনের সদস্য সচিব জাহিদ আহসান।

তিনি দাবি করেছেন, উমামা ফাতেমা নিজেই আন্দোলন থেকে অনেকাংশে বিচ্ছিন্ন ছিলেন, দায়িত্ব পালনে নিয়মিত ছিলেন না এবং একাধিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অনুপস্থিত থেকেও পরবর্তীতে তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ আহসান নিজ ফেসবুক পেজে লেখেন, ‘গত বছরের ১০ আগস্ট উমামা ফাতেমা দাবী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অকার্যকর করে দেয়ার জন্য। কিন্তু, মাসদুয়েক পরেই অক্টোবরের মাঝামাঝি সময়ে এসে উমামা ফাতেমা বৈষম্যবিরোধà