শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের প্রার্থী হলেন মাওলানা সৈয়দ তামীম আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবে মাওলানা হাফিজ সৈয়দ তামীম আহমদের নাম প্রস্তাব করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জগন্নাথপুর উপজেলা শাখা।

রবিবার (২৯ জুন) বিকেল ৪টায় উপজেলার জমিয়ত কার্যালয়ে আয়োজিত এক যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমী।

সভায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে প্রায় ৯৭ শতাংশই মাওলানা সৈয়দ তামীম আহমদকে আসন্ন নির্বাচনে জমিয়তের প্রার্থী হিসেবে প্রস্তাব করেন। নেতৃবৃন্দ বলেন, দুই উপজেলা জুড়ে তাঁর গণসংযোগ, মতবিনিময় এবং মাঠ পর্যায়ে সক্রিয় উপস্থিতি ইতোমধ্যে জনমনে আশাবাদ তৈরি করেছে। তাঁর আন্তরিকতা ও রাজনৈতিক পরিপক্বতায় তৃণমূলের আস্থা অর্জন করেছেন বলেও দাবি করেন তারা।

সভায় বক্তারা আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী সময় থেকে এ আসনে জমিয়তের শক্ত অবস্থান ও ঐতিহ্য রয়েছে। বিভিন্ন সময় দলীয় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বিজয়ীও হয়েছেন। তাই সংগঠনের অবস্থান আরও শক্তিশালী করতে মাওলানা সৈয়দ তামীম আহমদকে মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে নেতাকর্মীরা একমত পোষণ করেন।

তবে বিকল্প প্রার্থী হিসেবে আলোচনায় আসেন আরও দুইজন—

মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর জমিয়ত

মাওলানা আব্দুল কাইয়ুম কামালী সিতু, সহ-সাধারণ সম্পাদক, ইউরোপ জমিয়ত

শেষ পর্যন্ত আলোচনার ভিত্তিতে মাওলানা সৈয়দ তামীম আহমদকে সর্বসম্মতভাবে প্রথম পছন্দ হিসেবে তালিকাভুক্ত করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ