খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেন, ঐকমত্যের ভিত্তিতে এই মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে হবে।
গতকাল সন্ধ্যা সোয়া ৭টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ এ দাবি করে বলেন, সংবিধানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষা ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। মূলনীতিতে ‘মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করতে হবে। নতুন করে যাতে কোন কর্তৃত্ববাদী শাসন আসন গেড়ে বসতে না পারে সে ব্যবস্থা করতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারে নির্বাচনে অর্থ ও পেশী শক্তির দাপট বন্ধে স্থায়ী বন্দোবস্ত থাকতে হবে। ঐকমত্যের ভিত্তিতে এই মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে হবে।
নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলে বাংলাদেশে যেসব মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তার সুষ্ঠু তদন্ত ও বিচার দেশের প্রচলিত আইনে নিশ্চিত করা সম্ভব। এই ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে প্রশাসন ও বিচার বিভাগের সদিচ্ছা। কিন্তু উক্ত কাজে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক আঞ্চলিক কার্যাল