খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, জনগণের প্রকৃত কল্যাণের স্বার্থে সৎ ও যোগ্য ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে। পরকালীন জবাবদিহিতার ভয়ে ভীত জনগণের কোনো নেতা রাষ্ট্রের সম্পদ চুরি ও লুণ্ঠন করতে পারেন না। কর্তৃত্ব নয় সেবাপরায়ণতাই হচ্ছে ইসলামি মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের অন্যতম গুণাবলি। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন পূরণে এই আদর্শবাদীদের এগিয়ে আসতে হবে। আমাদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সংশ্লিষ্ট আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। নির্বাচনে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকে ঢাকা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা à