কোনো কোনো ইসলামি দলের অবস্থানের কড়া সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। তিনি বলে, বাংলাদেশে কতিপয় ইসলামিক দল আছে, যারা দলের নামের পেছনে ইসলাম নাম দিয়ে রেখেছে। তারা রাজনীতি করে, ভোট করে কিন্তু তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নাই।
শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জোড়গাছি মোড়ে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
হারুনুর রশিদ বলেন, একবার বলছে স্থানীয় সরকার নির্বাচন চাই, আবার বলছে অতি দ্রুত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই। আবার কখনো বলছে নির্বাচনের পরিবেশ নাই। এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নাই যারা বলছেন তারা গণতন্ত্রের শত্রু বলেই আমরা মনে করি। কারণ যারা এ কথা বলছে তারা প্রকাশ্যে সভা সমাবেশ করছে এবং তাদের অফিসগুলো খোলা আছে কিন্তু গত ১৫ বছরে তারা অফিস খুলতে পারেনি। বর্তমান সময়ে সব রাজনৈতিক দল সভা সমাবেশ করছে। তাই যারা নির্বাচন পিছিয়ে দিতে বা ভণ্ডুল করতà