যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে, তারাই আগামী জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (৭ জুলাই) রাত পৌনে ১১টার দিকে পাবনার আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে জুলাই পদযাত্রার পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, একটি দল অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা হলো মুজিববাদের পাহারাদার। যারা বলছে অভ্যুত্থানের ভিত্তি নাই, তারা আসলে মুজিববাদের ঠিকাদারি নিয়েছে।
তিনি আরও বলেন, আপনাদের ঘোষণা পত্র লাগবে না? আগামী ৩ আগস্ট শহীদ মিনার থেকে দ্বিতীয় বাংলাদেশের ঘোষণা পত্র পাঠ করা হবে। বিএনপি উদ্দেশে এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, আপনারা বিদেশিদের কাছে ধরনা দিয়েছেন। বাংলাদেশের আকাশে সংকট ঘনীভà