আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৭টিতে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সংগঠনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শনিবার (১২ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সংগঠনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম প্রার্থীদের নামের প্রাথমিক তালিকার অনুমোদন দিয়েছেন।
বিভাগের ৪ জেলার ১৯টি সংসদীয় আসনের মধ্যে সিলেট-১ (সদর ও নগর) এবং হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং) আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে ফখরুদ্দীন, সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে আবদুল হাই, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে সোহেল আহমদ, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে শহিদুল ইসলাম পলাশী এবং সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে আলী আকবর সিদ্দিকীকে প্রাথমিকভাবে দলীয় প্রার্থী হিসেবে বাছাই করা হà§