শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

আলেম-ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি শক্তিগুলো একত্রিত হচ্ছে, আগামী তারা দেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আলেম-ওলামাদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলে সেটা ভুলে যেতে বলেছেন তিনি। 

রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালীতে ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি। বাংলাদেশ মুজাহিদ কমিটি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাঁশখালী শাখা এই সম্মেলনের আয়োজন করে। 

পীর সাহেব চরমোনাই বলেন, এদেশে যারা ৫৩ বছর ধরে দেশ শাসন করেছে তাদের পরিচয় আমরা কী পেলাম। তাদের কাছ থেকে পেয়েছি ৫৩ বছর ধরে হাজার হাজার মা-বাবা ছেলে হারানো, স্ত্রী-স্বামী, ছেলে-মেয়ে, পিতা হারানোর আর্তনাদ। আর পেয়েছি এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকà¦