শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরে মজলিসে শূরার প্রথম অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর ২০২৫-২৬ সেশনের মজলিসে শূরার প্রথম অধিবেশন সোমবার (১৪ জুলাই) বাদ আসর অনুষ্ঠিত হয়। 

শাখা সভাপতি মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. আল-আমিন রাকিবের পরিচালনায় উক্ত অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।  

মহানগরের অধস্তন সিদ্ধিরগঞ্জ থানা, ফতুল্লা উত্তর, ফতুল্লা দক্ষিণ ও সদর থানার সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন এই শাখার দায়িত্বশীলরা। এরপর মহানগরীর সাংগঠনিক কার্যক্রমের পরিকল্পনা, প্রতিবেদন ও বায়তুল মালের আয়-ব্যয়ের রিপোর্ট উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা সাকিব সাইফী।