শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়" — জামায়াত আমির’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকীতে গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি বলেন,
"তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো, ইনশাআল্লাহ।"

তিনি শহীদ আবু সাঈদের পাশাপাশি সেইসব অগণিত সাহসী তরুণদের কথাও স্মরণ করেন, যারা বুক চিতিয়ে জাতিকে নতুন জীবনের স্বপ্ন দেখাতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন।
তিনি বলেন, "জাতি যেন একবার তাদের দিকে ফিরে তাকায়, নিজের দায়িত্ব বুঝে নেয়।"

গত বছরের এই দিনে, ১৬ জুলাই, দুই হাত ছড়িয়ে বুলেটের সামনে দাঁড়ানো এক সাহসী দৃশ্য হয়ে উঠেছিল হাজারো বৈষম্যবিরোধী আন্দোলনকারীর অনুপ্রেরণা—নিরস্ত্র শহীদ আবু সাঈদ। তার আত্মদান আজো জাগিয়ে তোলে প্রতিটি ন্যায়ের পিপাসু হৃদয়কে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ