রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের ওপর হামলায় ছাত্র জমিয়তের তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশ শেষে ফেরার পথে দলটির নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী ছাত্র সংগঠনের (ছাত্রলীগ) নেতাকর্মীদের যৌথ হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা জানায়, সমাবেশ শেষে শহরের পৌর পার্কসংলগ্ন এলাকায় এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহর ঘিরে হামলার চেষ্টা চালানো হয়। বিভিন্ন দিক থেকে গাড়ি আটকে হামলা ও ভয়ভীতির মাধ্যমে পরিস্থিতিকে উত্তপ্ত করা হয়। এ ঘটনা আবারও প্রমাণ করে, নিষিদ্ধ সংগঠনের অব্যাহত আস্ফালন এবং প্রশাসনের নীরবতা দেশে রাজনৈতিক সহনশীলতার পরিবেশকে বিপর্যস্ত করে তুলছে।

তারা আরও বলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ মনে করে, এই হামলা কেবল এনসিপির ওপর নয়—বরং দেশের রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার এবং জনগণের নিরাপদ রাজনৈতিক অংশগ্রহণের ওপর সরাসরি আঘাত। আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে, প্রশাসনের নির্লিপ্ততা এবং বিচার প্রক্রিয়ার বিলম্বই মূলত এই সহিংসতার প্রশ্রয় হয়ে উঠছে।

নিষিদ্ধ সংগঠনগুলোর লাগামহীন আস্ফালন, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ এবং নিরপরাধ মানুষদের নিরাপত্তাহীনতা—এ সবকিছুই গণতন্ত্র ও ন্যায়বিচারের পরিপন্থী। পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, কোনো গোষ্ঠীর সন্ত্রাসীদের রক্ষাকবচ হয়ে ওঠা নয়।

অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ