শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

‘গোপালগঞ্জের ঘটনার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের শান্তিপূর্ণ কর্মসুচিতে হামলার প্রতিবাদ ও স্বৈরাচারের দালালদের গ্রেফতারের দাবিতে বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ০৭.৩০ মিনিটে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। 

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, আজকে গোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানের ছাত্রদের সংগঠন এনসিপির শান্তিপূর্ণ প্রোগ্রামে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনা লজ্জাজনক। এই জঘন্য ঘটনার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে। প্রশাসন রাষ্ট্রীয় সকল সুবিধা ভোগ করে কিন্তু মানুষের নিরাপত্তা দিতে পারেনা, এটা তাদের সদিচ্ছার ঘাটতি। দেশবিরোধী সকল ষড়যন্ত্র জুলাইয়ের সকল শক্তির ঐক্যের মাধ্যমে পতিত ফ্যাসিবাদের আস্ফালন রুখে দেওয়া হবে। 

বক্তব্যে তিনি আরও বলেন, অভ্যুত্থানের বর্ষপুর্তির এই সময়েও স্বৈরাচারের দোসররা যে দুঃসাহস দেখিয়েছে তা সরকারের সামগ্রিক ব্যর্থতার বড় একটি দৃষ্টান্ত। পতিত ফ্যাসিবাদের বিচার এবং সংস্কারের ধীরগতির কারণেই এরা আজকে এই সাহস করেছে। অà