রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হামলাকারীকে কঠোর শাস্তি দিতে হবে: নাহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গোপালগঞ্জের নিরীহ মানুষরা যেন কোনও ধরনের হয়রানির শিকার না হন, তবে হামলাকারীরা যেন কেউ ছাড় না পায়। তাদের প্রত্যেককে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা উচিত।"

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ৩ টার দিকে ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা আবারও গোপালগঞ্জে যাবো। আমরা গোপালগঞ্জকে আওয়ামী সন্ত্রাসী মুক্ত করতে চাই। যত বাঁধা আসুক, যত হামলা হোক, আমাদের আন্দোলন থামবে না। আমাদের পদযাত্রা অব্যাহত থাকবে।”

এনসিপির ফরিদপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা এর সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ