শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

জাতিসংঘের কার্যালয় চালুর প্রতিবাদে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় চালুর প্রতিবাদ ও জুলাই-আগস্ট বিপ্লবের খুনিদের বিচার দাবীতে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শুক্রবার (১৮ জুলাই) বাদ মাগরীব বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি মহানগর দক্ষিণের সহ-সভাপতি তাওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা যয়নুল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন জমিয়তের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম, নির্বাহী সদস্য মাওলানা এখলাসুর রহমান ও হুযাইফা ইবনে ওমর।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী, সহ-সভাপতি নূর হোসাইন, কাউসার আহমদ, সাধারণ সম্পাদক সাদ বিন জাকির, হাসান মাহমুদ, এনামুল হাসান নাইম, হোসাইন বিন আব্দুল কুদ্দুস, আহমদ আল গাজী, তোফায়েল আহমেদ, সাইফ বিন জামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।