রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জামায়াতকে ফাঁসি বা জেল দিয়ে দমন করা যাবে না: এটিএম আজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলনকে হত্যার হুমকি, ফাঁসি কিংবা জেল-জুলুম দিয়ে দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এটিএম আজহার। 

শ‌নিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দেওয়া বক্ত‌ব্যে এ কথা ব‌লেন তিনি।

এটিএম আজহার  বলেন, “যারা এক সময় বলেছিলেন—‘শেখের বেটি পালায় না’, আজ তারা কোথায়? আজ সেই শেখের বেটিকেই দেশ থেকে পলায়ন করতে হয়েছে। অথচ জামায়াতের কেউ পালায় নাই। জামায়াতের নেতাকর্মীরা দেশের মাটিতেই শাহাদাত বরণ করেছে, জেল-জুলুম সহ্য করেছে, কিন্তু পলায়ন করেনি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন একমাত্র কুরআনের মাধ্যমেই সম্ভব। যারা এদেশে কুরআনের শাসন কায়েমের জন্য জীবন উৎসর্গ করছেন, ইতিহাস তাদের ভুলে যাবে না।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ