রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

এখন কেমন আছেন জামায়াত আমির?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বক্তব্য দিতে দিতেই অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে বক্তৃতাকালে তিনি পড়ে যান।

এরপর কয়েক সেকেন্ডের ব্যবধানে উঠে দাঁড়িয়ে তিনি দ্বিতীয় দফায় ফের পড়ে যান মঞ্চেই। এরপর তিনি আবারও উঠে বসেন এবং বসে বসেই নিজের বক্তব্য শেষ করেন। পরে পায়ে হেঁটেই মঞ্চ থেকে নেমে যান জামায়াত আমির।

এদিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল আমিরে জামায়াতের শারীরিক অবস্থা নিয়ে সুসংবাদ দেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমিরে জামায়াত বর্তমানে সুস্থ আছেন।’

আর জামায়াতের মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, আমিরে জামায়াতের প্রেশার, সুগার লেভেল ঠিক আছে। তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ