রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঢাকায় জাতিসংঘের কার্যালয় একটি সুদূরপ্রসারী এজেন্ডা: মাওলানা ইউসুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন একটি সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। এই পরিকল্পনার মধ্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মীয় স্বকীয়তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র রয়েছে। তিনি দাবি করেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন ইতোমধ্যেই নিজেদের কার্যক্রমের ইন্ডোমিনিটি (অপরাধের অমোচনযোগ্যতা) দাবি করেছে, এবং তাদের বিশ্বব্যাপী কার্যকলাপ সম্পর্কে সচেতন মহল সুস্পষ্ট ধারণা রাখে।

আজ রোববার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।

মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, “জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিরুদ্ধে যাতে কোনো আন্দোলন না হয়, সে জন্য সরকারের উপদেষ্টাবৃন্দ এবং সংশ্লিষ্ট এজেন্সিগুলি জোর তৎপরতা চালাচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেও একটি ব্যাখ্যা দিয়েছেন। একটি স্বর্ণপদকপ্রাপ্ত মহান ব্যক্তিত্ব যখন কোনো বিষয়ে ব্যাখ্যা দেন, তখন জাতি তার দিকে তাকিয়ে থাকে। এমন ধারণা তার নিজের মধ্যেও থাকতে পারে, বা অন্য বড় ব্যক্তিদের পক্ষ থেকেও পরামর্শ আসতে পারে। তবে, এর মধ্যে বৃহৎ কোনো দলের পক্ষ থেকে জোরালো কিছু আন্দোলন দেখা যাচ্ছে না।”

তিনি আরও বলেন, “প্রায় আট দশক ধরে কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতি, ভারতের বিভিন্ন অঞ্চলে মানবাধিকার লংঘন, ফিলিস্তিন এবং পূর্ব তিমুরের মানবাধিকারসহ আরও অনেক বিষয় রয়েছে, কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশন কখনো কার্যকর কিছু করতে পারেনি।”

মাওলানা ইউসুফী আরও অভিযোগ করেন, “যখনই আমরা পশ্চিমাদের চাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাব, তখন এই কমিশন আমাদের বিরুদ্ধে দমনমূলক কার্যক্রম চালাবে এবং সরকারের সহায়তায় আমাদের ওপর আরও জুলুম ও নির্যাতন বাড়ানো হবে।”

তিনি অবিলম্বে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ