রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আ.লীগ-বিএনপিতে ফেরেশতা ঢুকলেও আজাজিল হয়ে বের হয়: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি এমন একটা দল, সেখানে যদি ফেরেশতাও ঢোকে, বের হবে আজাজিল হয়ে। ভালো মানুষ হয়ে ঢুকবে, শয়তান হয়ে বের হবে। 

তিনি বলেন, আমি মনে করি এটা এমন একটা ইঞ্জিন, এমন একটা ফ্যাক্টরি; যেখানে ভালো মানুষ ঢুকবে, খারাপ হয়ে বের হবে। আর ইসলাম এমন একটা ফ্যাক্টরি; এখানে হাজারও খারাপ মানুষ ঢুকবে, ভালো হয়ে বের হবে।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় নরসিংদীর কাউরিয়া পাড়া ঈদগাহ মাঠে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শায়েখে চরমোনাই আরও বলেন, ২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলন নির্বাচন কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশসহ নাগরিকদের সম-অধিকার নিশ্চিতের জন্য এই আন্দোলন হয়েছে।

মুফতি ফয়জুল করীম বলেন, যুদ্ধ শেষ হয়ে যায়নি। আবারও যুদ্ধ করতে হবে। সংগ্রাম করতে হবে। আবারও মাঠে নামতে হবে। জুলুম, অত্যাচার, খুন ধর্ষণ বন্ধ করতে হবে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ আরিফ বিন মেহের উদ্দিন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক এম এন মাহামুদুল হাসান, নরসিংদী-১ (সদর) আসনের প্রার্থী শওকত হোসেন সরকার, নরসিংদী-২ (পলাশ) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মুহসিন আহাম্মেদ, নরসিংদী-২ (শিবপুর) আসনের প্রার্থী মাওলানা ওয়ায়েজ হোসেন ভূইয়া, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের প্রার্থী সাইফুল্লাহ প্রধান, নরসিংদী-রায়পুরা আসনের প্রার্থী মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ