শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

পিআর না বুঝলে রাজনীতি করতে আসছেন কেন: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি তাদের উদ্দেশে বলেছেন, আপনারা পিআর পদ্ধতি বোঝেন না তাহলে রাজনীতি করতে আসছেন কেন? আপনাদের রাজনীতি করার অধিকার বাংলার মাটিতে থাকতেই পারে না। আপনি বলে বোঝেনই না খায় না মাথায় দেয়। আসলে বোঝে সবই, কিন্তু মূল ব্যাপার হলো এ পদ্ধতিতে নির্বাচন হলে এ দেশের টাকা বিদেশে পাচার করে বাড়ি তৈরি করা যায় না।

সোমবার (২৮ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সৈয়দ মো. রেজাউল করীম বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জাতি এক নতুন ধাপ অতিক্রম করেছে। একদল চোর-ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। নতুনরূপে চাঁদাবাজ ও স্বৈরাচারীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। মানুষ এখন জানে কারা লুটেরা, কারা জাতির সঙ্গে প্রতারণা করে। পিআর পদ্ধতি ছাড়া