রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

খালেদা জিয়া সুস্থ আছেন, নির্বাচনে অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া এখন সুস্থ আছেন এবং তিনি আসন্ন নির্বাচনে অংশ নেবেন। 

বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মিন্টু বলেন, ফেনীর নির্বাচন ইতিহাস সবার জানা। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি জয়ী হবে। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো উদ্বেগ নেই।

তিনি জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর অন্তর্বর্তীকালীন সরকারের যৌথ বিবৃতি দেওয়া হয়েছে এবং দলটি আশা করছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার সংক্রান্ত মামলার কারণে নির্বাচন আরও আগে, এমনকি জানুয়ারিতেও হতে পারে বলে ধারণা দেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, যদি কেয়ারটেকার সরকার পুনর্বহাল হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই কেয়ারটেকার হিসেবে কাজ করবে এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে।

সরকারের দায়বদ্ধতার অভাবের সমালোচনা করে মিন্টু বলেন, আমরা ১৯ বছর ধরে আন্দোলন ও নির্যাতন সহ্য করে আসছি। কেউ যদি বলে আমরা হঠাৎ নির্বাচন চাইছি, এটা সঠিক নয়। ২০০৬ সাল থেকে আমরা অবাধ নির্বাচনের দাবি জানিয়ে আসছি। ২০০৮ সালের নির্বাচনও সুষ্ঠু ছিল না। প্রায় দুই যুগ ধরে দেশে জনগণের কাছে দায়বদ্ধ নির্বাচিত সরকার নেই, এজন্যই মানুষের জীবনমানের উন্নতি হয়নি।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ