বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ অভিযোগ করেছেন, মুরাদনগরে একটি মহল প্রশাসনকে ব্যবহার করে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। বিশেষ করে ছাত্রদলের এক উপদেষ্টার নাম উল্লেখ করে তিনি বলেন, ওই ব্যক্তি এলাকায় ভয়ভীতি ও দমন-পীড়নের পরিবেশ তৈরি করছেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কায়কোবাদ বলেন, মুরাদনগরে বর্তমান পরিস্থিতির জন্য পুলিশের একটি অংশ দায়ী। তারা এক প্রভাবশালী যুবকের তদবিরে প্রশাসনকে ব্যবহার করছে। তার অভিযোগ, এ যুà
