রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া সফরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদ সৌজন্য সাক্ষাৎ করেন আধুনিক মালয়েশিয়ার রূপকার ও প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে।

পুত্রজায়ার Leadership Foundation কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উভয় নেতার মধ্যে ইসলাম, নেতৃত্ব, শিক্ষা, উম্মাহর অবস্থা এবং বৈশ্বিক মুসলিম চ্যালেঞ্জ নিয়ে গভীর ও ফলপ্রসূ আলোচনা হয়।

ড. শোয়াইব আহমদ বলেন, ‘ড. মাহাথির একজন কিংবদন্তি রাষ্ট্রনায়ক। তাঁর দূরদর্শিতা ও নীতিনিষ্ঠতা মুসলিম বিশ্বের জন্য অনন্য অনুপ্রেরণা।’
তিনি আরও বলেন, ‘মাহাথির সাহেব নিছক রাজনীতিবিদ নন; তিনি মানবতার পক্ষে দৃঢ় কণ্ঠ এবং মুসলিম দুনিয়ার অন্যতম অবিভাবক। ফিলিস্তিন ও বিশ্ব মুসলিম ইস্যুতে তাঁর অবস্থান অসাধারণ সাহসিকতার প্রতীক।’

ড. মাহাথিরও ড. শোয়াইব আহমদের আন্তর্জাতিক পরিমণ্ডলে অবদানের প্রশংসা করেন এবং উভয়েই মুসলিম ঐক্য, ইনসাফ ও অগ্রগতির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

ড. শোয়াইব আহমদ মহান আল্লাহ তায়ালার কাছে বিশেষ দোয়া করেন তিনি যেন ড. মাহাথিরকে সুস্থতা ও দীর্ঘ হায়াত দেন এবং তাঁর অসমাপ্ত কাজসমূহ সম্পন্ন করার তাওফিক দান করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ