রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিএনপি-জমিয়ত বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস ইস্যুসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৪ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। 
বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমদ। জমিয়তের পক্ষে ছিলেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্মমহাসচিব মুফতী মনীর হোসাইন কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী। 

বৈঠকে জমিয়ত নেতারা ঢাকায় মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস প্রসঙ্গে দলের ও সাধারণ মানুষের উদ্বেগ ও শঙ্কার কথা বললে বিএনপি নেতারা এমন উদ্বেগে সহমত পোষণ করেন। 

উভয় দলের উপস্থিত নেতারা আগামী নির্বাচন নিয়ে কোনো প্রকার সংশয় জিইয়ে রাখা কাম্য নয় উল্লেখ করে বলেন, এ ক্ষেত্রে অযথা সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নেই। 

জুলাই সনদ সম্পর্কে উভয় দলের নেতারা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলসমূহ রাষ্ট্র সংস্কার সংক্রান্ত বিষয়গুলোতে যেভাবে ঐকমত্যে পৌঁছেছেন ঠিক সেভাবে জুলাই সনদ ঘোষিত হবে বলে আমরা আশাবাদী।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ