রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জুলাই শহীদদের মাগফিরাত কামনায় জমিয়তের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৫ আগস্ট ২০২৪ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি  স্মরণীয় দিন। সে দিন ছাত্র-জনতা ফ্যাসিবাদী ও শৈরতান্ত্রিক শাসনব্যবস্থার  বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। প্রথম দিকে সরকারি চাকুরিতে কোটাপ্রথা বাতিলের দাবীতে আন্দোলন চললেও শেষপর্যন্ত তা সরকার পতনের একদফা আন্দোলনে রূপ নেয়। ঐতিহাসিক এই গণঅভ্যুত্থানে  যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ৫ আগস্ট-২০২৪ এর গণ‌অভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

আরো বক্তব্য রাখেন, মাওলানা হেদায়েতুল ইসলাম,মুফতি মাহবুবুল আলম কাসেমী, মুফতি নূর মোহাম্মদ কাসেমী, মাওলানা আখতারুজ্জামান কাসেমী, মাওলানা সাইফুর রহমান, মাওলানা হুজাইফা ওমর, মুফতি হাসান আহমদ,ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাজহারী ও কাউসার আহমাদ প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজও আমাদের দায়িত্ব শেষ হয়নি। শহীদদের আদর্শ ও ত্যাগকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ