রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জুলাই ঘোষণাপত্রে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই ঘোষণাপত্রে জাতির আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। আজ পার্টির আমীর সারওয়ার কামাল আজিজী ও মহাসচিব মুসা বিন ইজহার এক যৌথ বিবৃতিতে বলেন, ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে ইন্টেরিম সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্রে ২০১০ সালের পিলখানা ট্রাজেডি, ২০১৩ সালের শাপলা গণহত্যা, ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলন ও সর্বশেষ জুলাই অভ্যুত্থানে আলেম-উলামা, মাদরাসার ছাত্র ও ইসলামী দলগুলোর অবদানকে সুকৌশলে এড়িয়ে যাওয়ার ফলে এ ঘোষণাপত্রে জাতির আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেনি।

নেতৃদ্বয় বলেন, আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানালেও একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার, পতিত ফ্যাসিবাদের বিচারের দৃশ্যমান অগ্ৰগতি এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে এমন ঘোষণা নির্বাচনকে বুমেরাং করতে পারে বলে মনে করি।

নেতৃদ্বয় আরও বলেন, আমরা মনে করি, নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা-সংলাপের ভিত্তিতে নির্বাচনে কাঙ্খিত তারিখ ঘোষণা করা হলে সেটা আরো বেশী গ্ৰহণযোগ্য হতো।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ