রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ছাত্র জমিয়ত জামালপুর জেলা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ছাত্র জমিয়ত বাংলাদেশ জামালপুর জেলা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৬ আগস্ট) জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে মোবারক হোসাইনের সভাপতিত্বে এই সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জমিয়তের সভাপতি মাওলানা আবুল কাশেম ও জামালপুর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দিন। 

আরো উপস্থিত ছিলেন জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সোলায়মানসহ জামালপুর জেলা জমিয়তের বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা রিদওয়ান মাযহারী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ- সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ছাত্র নেতা আব্দুল মতিন।

এছাড়াও ছাত্র জমিয়ত বাংলাদেশ জামালপুর জেলা শাখার অন্তর্ভুক্ত প্রত্যেক উপজেলা বিশাল মিছিল নিয়ে কাউন্সিল অধিবেশনে উপস্থিত হয়।

কাউন্সিলে মেহেদি হাসান ইয়ামিনকে সভাপতি, আবু সাঈদকে সাধারণ সম্পাদক ও মুহাম্মাদ নাইম হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ