রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

উত্তরায় খেলাফত মজলিসের ফ্রি মেডিকেল ক্যাম্প ও মেডিসিন বিতরণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে উত্তরায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও মেডিসিন বিতরণ করা হয়েছে।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ও ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকারের তত্ত্বাবধানে আয়োজিত আজকের এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে এলাকার অগণিত নারী পুরুষ শিশুদের ট্রিটমেন্ট প্রদান করা হয় এবং ফ্রি ওষুধ বিতরণ করা হয়।

এতে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেন। তারা খেলাফত মজলিসের এই মহৎ মানব সেবামূলক উদ্যোগকে স্বাগত জানান এবং আগামী দিনে তারা খেলাফত মজলিসকে এ ধরনের সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডক্টরস সোসাইটি অব বাংলাদেশ'র (ডিএসবি) সাধারণ সম্পাদক প্রফেসর ডা. রিফাত হোসাইন মালিক।

 উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন ডিএসবির সদস্য লেফটেনেন্ট কর্নেল ডাক্তার মো. ইমদাদুল হক ও ডা. শেখ হাসান মালিক. ড. জিএম শরিফুল বাশার, ডা. রাহাত হোসেন।

মেডিকেল ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা আজিজুল হক, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. সালমান প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ