শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

'শাপলা শহীদ গার্ডিয়ান ফোরাম' গঠনে সুধী মতবিনিময় সভা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

২০১৩ সালে শাপলা চত্বরে এবং ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের মধ্যে অসহায়দের পাশে নিয়মিত সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে শাপলা স্মৃতি সংসদ। 

'শাপলা শহীদ গার্ডিয়ান ফোরাম' গঠনের মাধ্যমে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একেকজন গার্ডিয়ান একেকটি পরিবারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।

এই লক্ষ্যকে সামনে রেখে গার্ডিয়ান সদস্য সংগ্রহের উদ্দেশে শনিবার (৯ আগস্ট) ঢাকার একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মা মুনুল হক উপস্থিতিদের উদ্দেশে বলেন, শাপলার শহীদদের রক্তের মাধ্যমে ফ্যাসিবাদ পতনের ভিত্তি রচিত হয়েছে এবং ইসলামের নবজাগরণ সৃষ্টি হয়েছে। যারা জীবন বিলিয়ে দিয়ে এই মহৎ কাজের ভিত রচনা করেছেন, তাদের পরিবারকে নিজের পরিবারের মতো করে তাদের পাশে থাকাটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এই দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকজন মানুষের। অতএব, আমি আহ্বান জানাবো, আপনারা আমাদের এই উদ্যোগের সহযোগী হয়ে মহৎ এই নেকির কাজের অংশীদার হোন।

মাওলানা মা মুনুল হকের আহ্বানে অনেকেই নিয়মিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। অনেকেই মাসিক আবার কেউ এককালীন বাৎসরিক সহায়তার ফরম পূরণ করেন।

মতবিনিময় সভা থেকে দেশের বিত্তবান ও সামর্থবানদের প্রতি এই মহৎ কাজে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

শাপলা স্মৃতি সংসদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে (01341-579598) যোগাযোগ করে বিস্তারিত তথ্য ও ফরম সংগ্রহ করতে পারবেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ