রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘এই মুহূর্তে নির্বাচন হলে ফ্যাসিবাদের দোসররা পুনর্বাসিত হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, এই মুহূর্তে নির্বাচন হলে ফ্যাসিবাদের দোসররা পুনর্বাসিত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। তিনি বলেন, ঘোষিত জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করতে হবে এবং জুলাই সনদের আলোকে নির্বাচন হতে হবে।

রোববার (১০ আগস্ট) সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এসব কথা বলেন। 

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, জুলাই সনদে ইসলাম ও ইসলামি মূল্যবোধকে অবমূল্যায়ন করা হয়েছে। এটাকে পতিত স্বৈরাচারের প্রতি নমনীয়, আইনি বাধ্যবাধকতাহীন দুর্বল সনদ বলে মনে হয়েছে। খসড়ায় একবারের জন্যও পতিত ফ্যাসিবাদের মূল হোতা ও অশুভ চক্রের প্রধান শেখ হাসিনার নাম উল্লেখ না করে ফ্যাসিবাদের পক্ষাবলম্বন করা হয়েছে বলেই মনে হচ্ছে। 

ইসলামী আন্দোলন নেতা বলেন, জুলাই সনদে ৯৯ ভাগ মানুষের চিন্তা চেতনার কোনোরূপ মূল্যায়ন করা হয়নি। মুসলমানের স্বার্থ বাদ দিয়ে বহুত্ববাদ বাস্তবায়ন করলে তা হবে অত্যন্ত খারাপ দৃষ্টান্ত। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদকে আইনি রূপ দিতে হবে এবং তা বাস্তবায়ন বর্তমান সরকারের মাধ্যমেই শুরু করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ