রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আওয়ামী লীগ মানুষকে জিম্মি করে নিঃশেষ করে দিয়েছে : এ্যানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে নিঃশেষ করে দিয়েছে। সোমবার প্রেসক্লাবে ‘গণ-অভ্যুত্থানে তরুণদের স্বপ্ন-প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ্যানি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কি না সন্দেহ আছে। তারা সেই অধ্যায় তৈরিই করেনি, পরিবেশও রাখেনি। দুর্নীতি ও দুঃশাসন চালিয়ে দেশের মানুষকে জিম্মি করে নিঃশেষ করে দিয়েছে। গণতন্ত্র বা দেশ নয়, দুর্নীতি আর ক্ষমতাই ছিল তাদের প্রধান লক্ষ্য।”

তিনি অভিযোগ করে বলেন, ১৭ বছরের গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েও দেশ এখনো সেই অবস্থা থেকে মুক্ত হতে পারেনি। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন জরুরি।

বিএনপির এই নেতা আরও বলেন, “পদ বিক্রি করে আন্দোলনে কিছু অর্জন করলে তার পরিণতি হবে ডাস্টবিনে ফেলা। ৫ আগস্টের পর অনেকেই লোভে পড়ে গেছে। টেন্ডার বা ট্রান্সফারের জন্য কাউকে জিম্মি করে পার পাওয়ার আশা করা দুরাশা। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন ও নির্বাচিত সরকার দরকার।”

নতুন রাজনৈতিক দলগুলোর বিষয়ে এ্যানির মত, তাদের সঙ্গে বারবার আলোচনা করা ও পরামর্শ দেওয়া উচিত। পাশাপাশি বর্তমান সরকারের সংস্কার সক্ষমতা নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা শেয়ার করা প্রয়োজন, কিন্তু তা হচ্ছে না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ