ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উলামায়ে কেরামদের পরামর্শ নিয়েছে। আল্লাহ যদি কবুল করেন, আমরা যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি। সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলছে, আল্লাহর রহমতে সাড়া ভালো।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে ফরিদপুর শহরের গেয়ালচামট এলাকার বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পৌর মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘ইসলামপন্থীদের ঐক্যভাবনা ও উলামায়ে কেরাম তাওহিদি জনতার করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ
