রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণতান্ত্রিক, মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশ যাতে চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে, সে প্রত্যাশা করে বিএনপি। এজন্য সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের মালিকানা একমাত্র নাগরিকদের— এই সত্য প্রতিষ্ঠা করতে চাইলে ভোটাধিকারের নিশ্চয়তা, গণতন্ত্র রক্ষা এবং বাকস্বাধীনতার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দেশে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি, আর তা সম্ভব মানুষের ভোটাধিকার রক্ষার মাধ্যমেই।

বিতারিত স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ