রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভারত হাসিনা ও আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না : দুদু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারত শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশ ও এ দেশের জনগণকে বন্ধু মনে করে না।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‌‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘ভারত কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়?’ শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

ভারতের উদ্দেশে দুদু বলেন, শেখ হাসিনা একজন খুনি। তিনি দেশের জনগণকে হত্যা করেছেন, দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন। তাই বিচার কার্য সম্পাদনের জন্য তাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান।

তিনি আরও বলেন, ভারত আমাদের পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বাংলাদেশের মানুষ কখনও কারো বশ্যতা স্বীকার করেনি-না ব্রিটিশদের, না পাকিস্তানিদের, না কোনো স্বৈরশাসকের। এই দেশের মানুষ এক সাগর রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে।

বিএনপির এই নেতা বলেন, হাজার বছর ধরে এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান মিলেমিশে বসবাস করছে। কেউ কারো প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করে না। আমাদের পার্শ্ববর্তী দেশ যখন পানি দরকার, তখন দেয় না; আবার যখন দরকার নেই, তখন তিস্তা ব্যারেজ খুলে দেয়। এমনকি ভারতের প্রতিটি সীমান্তে বাংলাদেশিদের ব্যবসা বাধাগ্রস্ত করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ