রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সব আগ্রাসনের বিরুদ্ধে জমিয়তের লড়াই অব্যাহত থাকবে: মহাসচিব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ইতিহাস ও ঐতিহ্যগতভাবে জমিয়ত আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা সংগঠন। আগামীতেও এ লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন, ক্ষমতায় থাকা  কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য কোনো আগ্রাসী শক্তিকে সন্তুষ্ট করার কর্মনীতিকে ঈমানদার ও দেশপ্রেমিক জনতা অতীতেও গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও গ্রহণ করবে না।

মঙ্গলবার (১৯ আগষ্ট) রংপুর জেলা জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর জেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা মুহাম্মাদ ইউনুস সভাপতিত্ব করেন। 

জেলা জমিয়তের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাওলানা মাহমুদুর রহমান ও মাওলানা যুবায়েরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী। স্বাগত বক্তব্য দেন জেলা জমিয়তের দায়িত্বশীল মাওলানা রেজাউল করিম। 

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন দিনাজপুর জেলা জমিয়তের সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী, নীলফামারী জেলা জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন রিয়াজী, কুড়িগ্রাম জেলা জমিয়তের সভাপতি মাওলানা ফরিদুদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহীম,মাওলানা হাবীবুল্লাহ ও মাওলানা আব্দুল্লাহ প্রমুখ। 

উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ,মাওলানা হাফীজুর রহমান, মাওলানা রেজাউল করিম (নীলফামারী) মুফতী মাহমূদ বিন আলম, রংপুর জেলা যুব জমিয়তের আহবায়ক মাওলানা সালমান জামী ও প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসাইন।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাওলানা মুহাম্মাদ ইউনুস সাহবকে সভাপতি, মাওলানা রেজাউল করিমকে সাধারণ সম্পাদক ও মাওলানা যুবায়েরকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট রংপুর জেলা জমিয়তের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ