রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফখরুলকে দেখতে হাসপাতালে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে হাসপাতালে যাবে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। 

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরসহ প্রতিনিধি দলটি হাসপাতালে যাবে বলে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগে জানিয়েছে। 

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, থাইল্যান্ডে চোখের চিকিৎসা শেষে মির্জা ফখরুল মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে রাত ১১টা পর্যন্ত গুলশানে বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে অসুস্থ হয়ে পড়লে তাকে রাত ১টার দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চোখের চিকিৎসার জন্য গত ১৩ আগস্ট সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান ফখরুল। চিকিৎসা শেষে ছয়দিন পর দেশে ফেরেন তারা।
এর আগে গত ১৩ মে চোখের চিকিৎসার জন্য মির্জা ফখরুল স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংকক যান।

পরদিন ১৪ মে ব্যাংককের রুটনিন আই হাসপাতালে তার বাঁ চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকের পরামর্শে তিনি তখন দুই সপ্তাহেরও বেশি সময় বিশ্রামে ছিলেন। পরবর্তী সময় চিকিৎসা শেষ করে গত ৭ জুন দেশে ফেরেন তারা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ