রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিচারককে ঘুষ দিয়ে ফাঁসলেন আইনজীবী জামায়াত নেতা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) ও জেলা জামায়াতের রুকন (সদস্য) অ্যাডভোকেট মো. রুহুল আমিনকে দলীয় দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে জামায়াতে ইসলামী। একইসঙ্গে অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের কমিটি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়ছারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুহুল আমিনের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে পেশাগত অনিয়মের খবর প্রকাশের পর জেলা ও পৌর জামায়াত নেতারা জরুরি সভায় বসেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, কলাপাড়ায় সংঘটিত একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামির জামিন নিশ্চিত করতে বিচারকের বাসায় ৫০ হাজার টাকা ও মামলার নথি পাঠানোর অভিযোগ ওঠে রুহুল আমিনের বিরুদ্ধে। এছাড়া হোয়াটসঅ্যাপে জামিনের জন্য তিনি বিচারকের কাছে তদবির করেন বলেও অভিযোগ ওঠে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ