শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

খেলাফত মসজিল ঢাকা দক্ষিণের শুরার প্রথম সাধারণ অধিবেশন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা'র প্রথম সাধারণ অধিবেশন আজ শুক্রবার (২২ আগস্ট) সকাল সাতটায় অনুষ্ঠিত হয়। 

শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শুরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক আব্দুল জলিল। 
মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত শুরা

অধিবেশনে উপস্থিত থেকে আলোচনা করেন মহানগরীর সহসভাপতি মাওলানা ফারুক আহমেদ ভূইয়া, মুফতী সাইফুল হক, মল্লিক মো. কেতাব আলী, সহসাধারণ সম্পাদক মুহা হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, দাওয়া'হ বিষয়ক সম্পাদক মুহাম্মদ গিয়াসউদ্দিন, বায়তুলমাল সম্পাদক আব্দুল হান্নান সরকার, সমাজকল্যাণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, সহবায়তুলমাল সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম, দেওয়ান আফসার মাহমুদ শোয়েব, সহ প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা মারুফ বিল্লাহ,  আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনায়েত রাব্বি একরাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ড. আনিসুর রহমান শিপলু প্রমূখ। 

শুরা অধিবেশনে আলোচ্যসূচির মধ্যে ছিল, দারসুল কুরআন, শাখার ষান্মাসিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা,  বার্ষিক পরিকল্পনা পুনর্মূল্যায়ন, কেন্দ্রীয় সার্কুলার পেশ, বিবিধ, এহতেসাব, মেহমানদের বক্তব্য, সভাপতির বক্তব্যে ও দোয়া-মোনাজাত।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ