শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

চান্দিনার মাধাইয়া ও কেরনখাল ইউনিয়নে ইসলামী আন্দোলনের কর্মী সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার চান্দিনা থানাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধাইয়া ইউনিয়ন ও কেরনখাল ইউনিয়নের উদ্যোগে পৃথক পৃথক স্থানে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুর ৩টা থেকে মাধাইয়া হাই স্কুল অডিটোরিয়ামে এবং একই দিন বাদ আসর কেরনখাল ইউনিয়নের কোয়ারপাড় শাহি মসজিদ মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট আলেমেদ্বীন ও সমাজসেবক মুফতি এহতেশামুল হক কাসেমী উজানী।

কর্মী সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধাইয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব সফিউল্লাহ খান সুফী ও কেরনখাল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মারুফ হোসাইন।