শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মৌলিক সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশের মানুষ সেই নির্বাচন কোনোভাবেই গ্রহণ করবে না। তাই নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে এটাই অপরিহার্য।”

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে স্থানীয় এক ভোটার সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে। আগামী ডিসেম্বর মাসে সম্ভাব্য তফসিল ঘোষণার প্রস্তুতিও রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামি একটি নির্বাচনমুখী দল হিসেবে অবশ্যই অংশ নেবে। তবে আমরা শুরু থেকেই বলে আসছি—সবার আগে মৌলিক সংস্কার কার্যকর করতে হবে।”