শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

‘নুরের ওপর হামলায় দেশের নেতৃত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী নেতাদের মধ্যে একজন নুরুল হক নুরের ওপর যে নৃশংস হামলা হয়েছে, তাতে প্রশ্ন উঠেছে—দেশকে কে চালাচ্ছে, কারা চালাচ্ছে, অভ্যন্তরীণ নাকি বিদেশি কেউ এ ঘটনায় জড়িত।

শনিবার (৩০ আগস্ট) বাইতুল মোকররমে গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপর বর্বর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। মহাসচিব আরও বলেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, যার ফলে বাহিনী আগে থেকেই কলুষিত। গতকালের হামলায় জাতির গৌরব সেনাবাহিনীও কলঙ্কিত হয়েছে। এই ঘটনায় কারা ভূমিকা রাখছে, তা দ্রুত খুঁজে বের করতে হবে।

সমাবেশে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, নুরের ওপর হামলা কল্পনাও করা যায় না। এর পেছনে ইন্ধনদাতাদের পরিচয় জাতির সামনে আনা প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, জাতীয় পার্টির মতো নগ্ন দালালদের ব্যবহার করে কেউ সুযোগ নিলে তা প্রতিহত করা হবে।

<