আওয়ামী লীগের অত্যাচারী-জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোনো দল চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি বলেছেন, কেউ কেউ বলছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন করবে না। বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আওয়ামী লীগের বিচারের কথা বিএনপির মনের কথা। বিএনপির মতো এত নির্যাতন এত জুলুম এত অত্যাচার আর কোনো দলের প্রতি হয়েছে? সুতরাং আওয়ামী লীগের অত্যাচারী-জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোনো দল চায় না।
গতকাল রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে
