রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

সুনামগঞ্জের মুশতাক গাজীনগরীর হত্যার বিচার দাবি হেফাজতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা হেফাজতের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নির্মম ও রহস্যজনক হত্যাকাণ্ডে হেফাজতে ইসলাম বাংলাদেশ গভীর শোক ও তীব্র প্রতিবাদ জানিয়েছে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এই গভীর শোক ও প্রতিবাদ জানান।

তিনি বিবৃতিতে বলেন, একজন সম্মানিত আলেম ও জাতীয় পর্যায়ের দায়িত্বশীলকে প্রকাশ্যে গুম করে, পরে লাশ নদীতে ফেলে দেওয়া।এ ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং আলেম সমাজের প্রতি পরিকল্পিত ষড়যন্ত্র ও নিরাপত্তাহীনতার উদ্বেগজনক চিত্র।

হেফাজত মহাসচিব আরো বলেন, দেশে যদি আলেম-ওলামা, শান্তিকামী নাগরিক এবং রাজনৈতিকভাবে সক্রিয় মানুষজন নিরাপদ না থাকেন, তাহলে রাষ্ট্রের স্থিতিশীলতা ও শান্তি-শৃঙ্খলা মুখ থুবড়ে পড়বে।

তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মাওলানা মুশতাক গাজীনগরীর হত্যাকারীদের দ্রুত চিহ্নিত ও গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ