শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| তানযিল হাসান ||

 ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শহরের হাসান আলী হাইস্কুল মাঠে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি তার বক্তৃতায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, "চব্বিশের গণঅভ্যুত্থানের পর আমাদের স্বপ্ন ছিলো একটি সুন্দর দেশ গড়া, যেখানে দল-মত এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একত্রে কাজ করবে। আমরা নতুন রাজনৈতিক চর্চা এবং একটি নতুন সংবিধান দেখতে চেয়েছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা আজও জিঘাংসার রাজনীতি, দুর্নীতি, দুঃশাসন ও চাঁদাবাজির রাজনীতি দেখতে বাধ্য হচ্ছি।"