শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

আফগানিস্তান সফরে বাংলাদেশের আলেমরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইমারাতে ইসলামিয়ার (আফগানিস্তানের তালেবান সরকার) রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশের প্রখ্যাত আলেমদের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। প্রতিনিধি দলে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

গতকাল সকালে (১৭ সেপ্টেম্বর) তারা দুবাই হয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান। সফরকালে প্রতিনিধি দল তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

এই সফরের মাধ্যমে দুই দেশের আলেমদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।