রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

শিক্ষকদের রক্তাক্তকরণ ও লাঠিচার্জ ফ্যাসিবাদী আমলের পুলিশকে স্মরণ করিয়ে দেয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও  ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড; শিক্ষকরা হলেন সেই মেরুদণ্ডের রক্ষাকবচ। শিক্ষকদের বেতন এবং বাড়ি ভাড়ার কথা কোন সভ্য সমাজে বলা যায় না।শতাংশ হারে বাড়ি ভাড়ার জন্য শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বর্বরোচিত হামলা করে।পুলিশ কর্তৃক সম্মানিত শিক্ষকদের রক্তাক্তকরণ ফ্যাসিবাদী আমলের পুলিশকে স্মরণ করিয়ে দেয়।

সোমবার (১৩ অক্টোবর) নিয়মিত সাপ্তাহিক বৈঠকে উপরোক্ত মন্তব্য করেন।

মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, শিক্ষকরা যদি নিজেরাই  'দিন আনে দিন খায়' - পদ্ধতিতে দিনাতিপাত করে তাহলে শিক্ষার দিকে নজর দিবে কখন? বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষকদের বেতন কাঠামোর দিকে তাকালে দেখা যায়, বাংলাদেশে শিক্ষকদের বেতন সর্বনিম্নে।এটা জাতি হিসেবে লজ্জার।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টাসহ পাঁচজন উপদেষ্টা আছেন যারা সরাসরি শিক্ষক।তারাও কি শিক্ষকদের মর্যাদা ভুলে গেছেন? জুলাই বিপ্লবে এই শিক্ষকদের ছাত্ররাই যে অবদান রেখেছে পুলিশ এবং সরকারের লোকজন কি ভুলে গেছেন? দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

নগর সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার-এর সঞালনায় উক্ত  সভায় আরও  উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ-এর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন,জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক,  সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা  মুহাম্মাদ নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ