মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসে মাওলানা ফজলুর রহমান, খালেদা জিয়ার মৃত্যুতে শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের জমিয়ত উলামায়ে ইসলাম (জেআইউআই-এফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমান ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) মাওলানা ফজলুর রহমান বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) ও চার্জ দ্য অ্যাফেয়ার্স মিস ইশরাত জাহানের সঙ্গে সাক্ষাৎ করেন। জেআইউআই-এর মুখপাত্র আসলাম ঘৌরি এই তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে মাওলানা ফজলুর রহমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ সরকার, শোকসন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও ফাতেহা পাঠ করেন।

এ সময় মাওলানা ফজলুর রহমান মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষা এবং দুই দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে বেগম জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ