রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

আমি বিজয়ী হলে শাসক নয় খাদেম হয়ে থাকবো: মাওলানা আব্দুল আউয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১৩ অক্টোবর (সোমবার) নগরীর খালিশপুর ১৪নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর, খুলনা-০৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল গণসংযোগ ও পথসভা করেন।

পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর, খুলনা-০৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, আমি বিজয়ী হলে আপনাদের শাসক নয় খাদেম হয়ে থাকবো। আমি খুলনা-০৩ আসনে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই।

সকাল থেকে ১৪নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং বিকালে রায়েরমহল বাজার, রায়েরমহল বড় মসজিদ বাজার, বয়রা বাজার, সবুরের মোড়, আফজালের মোড় ও বৈকালী বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন খুলনা-০৩ আসনের হাতপাখা মার্কার ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সভাপতি ও খুলনা-০৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি আলহাজ্ব বাদশা খান, খুলনা-০৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও মিডিয়া সমন্বয়কারী মুহাম্মাদ শাহরিয়ার তাজ, ১৪নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সভাপতি খলিলুর রহমান, সেক্রেটারি বাদশা হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা-০৩ আসন দৌলতপুর, খালিশপুর, খানজাহান আলীর থানা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ